রাজশাহীতে স্কুল অব ইঞ্জিনিয়ার্সের জব সেমিনার

তরুণ প্রকৌশলীদের চাকরিবিষয়ক পরামর্শ দিতে রাজশাহী মহিলা পলিটেকনিক ও স্কুল অব ইঞ্জিনিয়ার্সের যৌথ উদ্যোগে ‘রোড টু হায়ার স্টাডি অ্যান্ড জব’ শিরোনামের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজশাহী মহিলা পলিটেকনিকের অডিটরিয়োমে ২৫০ নারী প্রকৌশলী শিক্ষার্থী এতে অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহিলা পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ ওমর ফারুক।

অনুষ্ঠানে সরকারি চাকরির সুযোগ সম্বন্ধে কথা বলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী ব্যবস্থাপক হাসান মাহমুদ। করপোরেট জব নিয়ে আলোচনা করেন বাংলাদেশের অন্যতম টেলিকম প্রতিষ্ঠান ‘রবি আজিয়াটা’ লিমিটেডের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জাফর ইকবাল। সহযোগী পার্টনার ছিল শাহ সিমেন্ট।