বিজেপির টোপ থেকে বাঁচাতে বিধায়কদের ‘লুকাচ্ছে’ কংগ্রেস-সেনা

ভারতের মহারাষ্ট্র রাজ্যে নাটক যেন শেষই হচ্ছে না। শিবসেনাকে এড়িয়ে এনসিপির সঙ্গে বিজেপির সরকার গঠনের পর শুরু হয়েছে লুকোচুরি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশ দ্বিতীয়বার শপথ গ্রহণের পর এনসিপি চিফ শারদ পাওয়ার ওয়াই বি চহ্বন বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে খোঁজ মেলেনি ৬ বিধায়কের।

ইংরেজি দৈনিক এনডিটিভি জানিয়েছে, বিদ্রোহী বিধায়কদের দিল্লিতে নিয়ে গেছে বিজেপি। তাদের ফেরাতে আবার মুম্বাই বিমানবন্দরে যান দলের অন্য কয়েকজন বিধায়ক। কিন্তু ফেরাতে পারেননি।

২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় এনসিপি থেকে ৫৪ জন বিধায়ক জয়ী হয়েছেন। এখানে ১০৫ জন বিধায়ক নিয়ে প্রথম স্থানে রয়েছে বিজেপি। ৫৬ জন বিধায়কের জয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শিবসেনা। সরকার গঠন করতে হলে দুই দলের জোট গঠন করতে হবে। সেটি নিয়ে শুরু হয়েছে নাটক।

৬ বিধায়কের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস তার অন্য বিধায়কদের ভোপালে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। শিবসেনার বিধায়কদের সরিয়ে দেওয়া হয়েছে জয়পুরে। এই দুটি রাজ্যই কংগ্রেসশাসিত।