বাইবেল শুনিয়ে ইহুদি শিশুদের হেনস্তা, প্রতিবাদী মুসলিম নারী প্রশংসিত

লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে ইহুদি-বিদ্বেষী অনুচ্ছেদ পড়ে দুই শিশুকে হেনস্তার সময় এক মুসলিম নারী প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন।

পরিবহনটির নিয়মিত এক যাত্রী এই ঘটনাটি ভিডিও করেন। সেখানে দেখা গেছে, পাশাপাশি বসা দুই শিশুর সামনে এসে অভিযুক্ত ব্যক্তি বাইবেল হাতে নিয়ে ‘ইহুদি বিদ্বেষী’ অনুচ্ছেদ পড়ছেন। ওই অনুচ্ছেদ বাইবেলে লেখা ছিল না বলে ধারণা করা হচ্ছে। তিনি নিজের মতো করে আবৃত্তি করতে থাকেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্রিটিশ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে বার্মিংহাম থেকে গ্রেপ্তার করা হয়।

লন্ডনে বাস করা আসমা শুউইখ এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। বিবিসিকে তিনি বলেন, ‘আমি যেটা করেছি সেটা সবারই করা উচিত। কোনো কৃতিত্ব নিতে চাই না। মানুষ যেভাবে প্রশংসা করছে তাতে আমি আপ্লুত।’