না ফেরার দেশে সংগীতজ্ঞ মোবারক হোসেন খান

না ফেরার দেশে চলে গেলেন সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান (ইন্নালিল্লাহি…রাজিউন) । শনিবার দিবাগত রাতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে মোবারক হোসেন খানের বয়স হয়েছিল ৮৪ বছর। সংগীত পরিচালক ফরিদ আহমেদ তার মৃত্যুর খবরটি জানিয়েছেন।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র  এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাতিজা মোবারক হোসেন খান। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

মোবারক হোসেন খানের ছোট ভাই শেখ সাদী খান দেশ রূপান্তরকে বলেন, তার দুই ছেলে বিদেশে থাকেন। তারা দেশে আসার চেষ্টা করছেন। তারা দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মরদেহ এখন বারডেমের হিমাগারে রাখা আছে।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র ।