সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মফিজুল

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। গতকাল রবিবার উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। অধ্যাপক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে শিক্ষক ছিলেন। তিনি ০৯ জানুয়ারি ২০১৭ থেকে ২৩ নভেম্বর ২০১৯ পর্যন্ত  সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৫০-এরও অধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি।