বিটিএফের চিত্রাঙ্কন ও শীত উপহার উৎসব

আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের (বিটিএফ) আয়োজনে ‘শিশুদের স্বপ্নের পৃথিবী’ শীর্ষক চিত্রাঙ্ক„ন ও শীত উপহার উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে রাজধানীর আফতাব নগর ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির ওয়াই ফাই জোনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।

সভাপতিত্ব করেন বিটিএফ সভাপতি জয়শ্রী জামান, উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারশিদ ভুঁইয়া, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. আনিছুর রহমান, বিকন গ্রুপের চেয়ারম্যান মো. হানিফ, ইনার হুইল ক্লাব, ঢাকা উত্তর-পশ্চিমের সভাপতি সাজেদা আক্তার প্রমুখ। এ ছাড়া ইস্ট ওয়েস্ট বিদ্যা নিকেতনের ৫৭ জন সুবিধাবঞ্চিত শিশু এ সময় উপস্থিত ছিল।