মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে স্পিকারের শোক

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

র‌বিবার সকালে ফ্রান্সের প্যারিসের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোক বার্তায় স্পিকার বলেন, বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে দেশ এক বীর মুক্তিযোদ্ধাকে হারালো। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বেনজীর আহমদ সেলিম কুমিল্লা জেলার তিতাস উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি জার্মান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হন। ১৯৮৭ সালে ফ্রান্স আওয়ামী লীগ গঠন হলে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি চারবার ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

এছাড়া, মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।