অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গোয়েন্দাবৃত্তির চেষ্টার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। বিষয়টি ‘গভীর উদ্বেগজনক’ হিসেবে মন্তব্য করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন।
বিবিসি জানায়, চীনা বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় রাজনৈতিক নেতাকে চীন দেশটির নির্বাচনে জিতিয়ে আনতে চেয়েছিল। গত মার্চে এক হোটেল রুমে নিক ঝাও নামে ওই নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিক ঝাউ পেশায় একজন লাক্সারি কার ডিলার। ক্ষমতাসীন লেবার পার্টি থেকে গত মার্চে নির্বাচন করার কথা ছিল তার। মেলবোর্নের লেবার পার্টির স্থানীয় নেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম নাইনের অনুসন্ধানে বেরিয়ে আসে, চীনা গোয়েন্দারা তার নির্বাচনী প্রচারণায় ছয় লাখ ৮০ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিল। অস্ট্রেলীয় পার্লামেন্টে গুপ্তচরবৃত্তির জন্য তাকে জিতিয়ে আনতে চেয়েছিল চীনা গোয়েন্দারা।
তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা আসিও জানিয়েছে, অভিযোগের তদন্ত চালাচ্ছেন তারা। বিষয়টিকে তারা ‘গুরুতর’ হিসেবে নিয়েছেন।
এদিকে গত মার্চে রহস্যজনক মৃত্যু হয় নিক ঝাউয়ের। এক হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।