জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। বিকেল ৪টা থেকে ঝগঝ-এর মাধ্যমে nuatmfroll
লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করলে ফলাফল পাওয়া যাবে। রাত ৯টায় ওয়েবসাইট www. nu.ac.bd/admissions
থেকেও ফল পাওয়া যাবে। উত্তীর্ণদের ক্লাস ৮ ডিসেম্বর থেকে শুরু হবে।
জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত বা প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমান অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।