দিনাজপুরের আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

দিনাজপুরের শীর্ষ ২ রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়।

দুই রাজনৈতিক নেতা হলেন- দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব।

তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয় থেকে মঙ্গলবার ইমিগ্রেশন কার্যালয় গুলোতে চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশ রূপান্তরকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দিনাজপুরের দুজন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন কার্যালয় গুলোতে চিঠি পাঠানো হয়েছে।’

দুদক সূত্রে জানা যায়, টেন্ডার বাণিজ্য, মাদক ব্যবসা, হুন্ডিসহ বিভিন্ন প্রকার দুর্নীতির মাধ্যমে বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন ও ইমাম আবু জাফর রজ্জব জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।