ঢাবি অধিভুক্ত সাত কলেজের ‌‘গ' ইউনিটের ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের গ ইউনিটের (বিজ্ঞান অনুষদ)   সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এই ফল প্রকাশ করা হয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৫ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৬৫ দশমিক ৫৮ শতাংশ এবার ভর্তির জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৫৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

এবার অধিভুক্ত সাত সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৯৬ জন। পরীক্ষার ফলাফল জানতে www.7collegedu.com ওয়েব সাইটে প্রবেশ করলেই পাওয়া যাবে।

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল এই ১১টি কেন্দ্রে একযোগে আজকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

  ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তের পরের বছর থেকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হয়৷। আগামী ২৯ নভেম্বর মানবিক (ক ইউনিট) শুক্রবার পরিক্ষা হওয়ার কথা রয়েছে।