হাইকোর্টের সামনে মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন রাত সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, মঙ্গলবার মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে শাহবাগ থানা পুলিশ।
রাতে মামলাটি দায়ের করা হয়। মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমানসহ ২৮জনের নাম উল্লেখ করা হয়।
একইসঙ্গে গাড়ি ভাঙচুর, পুলিশকে হত্যা চেষ্টা ও কর্তব্যরতদের কাজে বাধা দে্ওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়।