ব্যক্তিগত কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন মালাইকা আরোরা। এ ছাড়া ফিটনেস-ফ্যাশন নিয়েও বেশ চর্চায় থাকেন।
কিছুদিন আগেই ছেলের সঙ্গে রাতের পোশাকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিদ্রূপের শিকার হন। কিন্তু এবার যা হলো তা বোধহয় স্বপ্নেও তিনি কল্পনা করতে পারেননি।
সম্প্রতি সাজগোজের পর তার একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন মালাইকা। সেই ছবি দেখে অনেকে খুব প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন ‘ছাইয়া ছাইয়া’ গার্লকে ঠিক রানু মন্ডলের মতো লাগছে। অনেকে আবার বলেছে আপনি মেকআপ করেছেন নাকি মেকআপ আপনার ওপর চড়ে বসেছে?
এরপরই কেউ একজন তার ছবির সঙ্গে ট্যাগ করে দিয়েছেন ইন্টারনেট সেনসেশন গায়িকা রানু মন্ডলকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তৈরি হয়েছে অসংখ্য মিম।
অবশ্য পুরো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি মালাইকা।