একের পর এক নাটকীয় ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শিবসেনার উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মুম্বাইয়ের শিবাজি পার্কে শপথ নেবেন তিনি।
সংবাদ প্রতিদিন জানায়, উদ্ধবের শপথগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে। থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
জোট ভাঙার তিক্ততা ভুলে মোদি-অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হবে কিনা, তা নিয়েও আলোচনা করছে শিবসেনা।
তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় চমক হচ্ছে, শপথ অনুষ্ঠানে থাকছেন মহারাষ্ট্রের বিভিন্ন জেলার ৪০০ জন কৃষক।
এ ছাড়াও ঋণের দায়ে যেসব কৃষক আত্মহত্যা করেছেন, তাদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে।