থ্যাংকস গিভিং ডে'তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি শুভেচ্ছা হিসেবে দুইটি প্রজেক্টাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় পূর্ব উপকূলীয় এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুইটির সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
একটি সুপার লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার থেকে প্রজেক্টাইল দুইটি নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়া সেনা কর্তৃপক্ষ জানায়।
জাপান সমুদ্রে ৬০ মাইল উচ্চতায় ২৩৫ মাইল দূরে ক্ষেপণাস্ত্র দুইটি নিক্ষিপ্ত হয়।
দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ড কোনোভাবেই কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনের প্রচেষ্টাকে এগিয়ে নেয় না।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এক প্রতিক্রিয়ায় জানান, পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক এমনকি বিশ্বের জন্য হুমকি স্বরূপ।