বলিউডের গড়পড়তা নায়িকার চেয়ে ভূমি পেডনেকরের অভিষেক হয়েছিল ভিন্ন অবতারে। বক্স অফিস সাফল্যের সঙ্গে প্রশংসা পেয়েছেন অকাতরে। পরের ছবিগুলোতেও ভিন্নতা বজায় রেখেছেন তিনি।
ভূমির যে অসংখ্য ভক্ত রয়েছেন- তা বলাই বাহুল্য। সম্প্রতি এমন এক ভক্তের সন্ধান পাওয়া গেল, যিনি নায়িকার ছবি না দেখে একদিনও থাকতে পারেন না।
এই ভক্ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভূমি পেডনেকর একজন সুন্দর অভিনেত্রী। ভূমির ছবি না দেখে একদিনও থাকতে পারেন না তিনি। সেলিব্রিটি না হয়ে ভূমি যদি আর পাঁচজন সাধারণ নারীর মতো কেউ হতেন, তাহলে তাকে বিয়ে করতেন।
উত্তরে ভূমি বলেন, সেলিব্রিটি হোক কিংবা নন-সেলিব্রিটি, এই মুহূর্তে তার বিয়ে করার কোনো সম্ভাবনাই নেই।
ভূমির ওই উত্তরে খুশি হয়ে যান অনুসরণকারীরা। একজন সাধারণ ভক্তের প্রশ্নের উত্তর বলিউড অভিনেত্রী যেভাবে দিয়েছেন, তা সত্যি প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।
শিগগিরই ‘পতি পত্নী আউর ওহ’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে ভূমিকে। সঙ্গে আছেন অনন্যা পাণ্ডে। এ ছাড়া নায়িকার হাতে আছে একাধিক বড় বাজেটের সিনেমা।