শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : আইজিপি

মানবিক গুণের অধিকারী ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন এ বৃত্তি দেয়। আইজিপি বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই বাংলাদেশ। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।