‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও’ সেস্নাগানে বরিশালে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূলীয় জলবায়ু আন্দোলন বরিশাল জেলা কমিটি। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর অশি^নী কুমার হল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলীয় এলাকাসহ দড়্গিণাঞ্চলকে শঙ্কার মধ্যে ফেলেছে। তাই টেকসই উন্নয়নের লক্ষে¨ উপকূল এলাকা রক্ষায় উদ্যোগ নিতে হবে। উপকূল এলাকা রক্ষা করা না গেলে পুরো দড়্গিণাঞ্চল হুমকির মুখে পড়বে। উপকূলীয় জলবায়ু আন্দোলন বরিশাল জেলা কমিটি বরিশালের সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোতালেব হাওলাদার, উন্নয়ন সংগঠন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সাংস্কৃতিক সংগঠক শুভংকর চক্রবর্তী, সোহানুর রহমান সোহান, সৈয়দা মাহফুজা মিষ্টি প্রমুখ।