প্রমিত বাংলা উচ্চারণে দেব পটু নন- এ নিয়ে অনেকেই নায়ককে প্রশ্নের মুখে ফেলেছেন। বিষয়টি তিনি নিজেও স্বীকার করেন। নতুন ছবি ‘সাঁঝবাতি’র সময় একই প্রশ্নের মুখোমুখি হলেন নির্মাতা।
শুক্রবার মুক্তি পায় ‘সাঁঝবাতি’র ট্রেলার। পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল মুখোপাধ্যায়ের। দেবের সহঅভিনেত্রী পাওলি দাম ও লিলি চক্রবর্তী। আর প্রথমবারের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন তিনি।
ট্রেলার উন্মোচনের অনুষ্ঠানে সঞ্চালনা করেন অভিনেতা-সাংসদ দেন। সেখানেই এক পরিচালক প্রশ্নটি তোলেন। লীনা গঙ্গোপাধ্যায়কে বলেন “আপনার ছবিতে দেবকে নিলেন কেন? দেব তো ভালো বাংলা বলতেই পারে না।” উত্তরে নির্মাতা বললেন, তারও প্রথমে আপত্তি ছিল। হতে পারে দেব খুব বড় অভিনেতা। কিন্তু তিনি যেরকম ছবি করেন দেব তো আর সেরকম অভিনেতা নন।
সঙ্গে যোগ করেন, “দেব অসাধারণ অভিনয় করেছেন। এ রকম অভিনয় আগে দেখেননি।”
শুধুমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়র সুযোগ পাবেন শুনেই এই ছবিতে রাজি হন দেব। পরে অবশ্য বললেন, “কাজ করতে গিয়ে বুঝেছি লীনাদি চিত্রনাট্য নিয়ে কী গভীরে ভাবেন। এখন তো এমন সম্পর্ক হয়ে গিয়েছে যে রাত ২টায়ও ফোন করতে পারি।”
সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘সাঁঝবাতি’ মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।
এদিকে বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন দেব। ‘মিশন সিক্সটিন’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে জানুয়ারিতে, মুক্তি পাবে ঈদুল ফিতরে।