পাওনা টাকা চাওয়ায় রমজান আলী (২৮) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার নগরীর মালদা কলোনিতে এ ঘটনা ঘটে। রমজান ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। মালদা কলোনি ঈদগাহ মাঠ এলাকায় তার পান-সিগারেটের দোকান আছে।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, রমজান একই এলাকার আরমান আলীর ছেলে মো. সোহেলের কাছে টাকা পেতেন। তারা দুজন বন্ধুও। শনিবার বেলা ১১টার দিকে সোহেল দোকানে গেলে রমজান পাওনা টাকা চান। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সোহেল ধারালো অস্ত্র দিয়ে রমজানের তলপেটে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।