চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন নিপীড়ন: চালকসহ আটক ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে চলন্ত বাসে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত সোহাগ পরিবহনের বাস চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। 

শনিবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাগ এলাকা থেকে অভিযুক্তদের আটক গোয়েন্দা পুলিশের একটি দল।

আটকরা হলেন, বাসচালক এহসান করিম (২৭), সুপারভাইজর আলী আব্বাস (৩৫) ও সহকারী ভূট্টো (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে অভিযানের নেতৃত্বে দানকারী চট্টগ্রাম মহানগর ডিবি দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।বাসটিও জব্দ করা হয়েছে।

বুধবার চট্টগ্রামের পটিয়া থেকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় আসার পথে সোহাগ পরিবহনের একটি বাসে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হন। পরদিন বৃহস্পতিবার ফেসবুকে ভুক্তভোগী ওই ছাত্রী ফেসবুকে স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়। পরে এ ঘটনায় শুক্রবার চট্টগ্রামের চান্দাগাঁও থানায় একটি অভিযোগও দায়ের করেন ওই ছাত্রী।