নাটোরে ১৫ দফা দাবিতে তেল ও পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে ফিলিং স্টেশন গুলোতে গিয়ে ফিরে যেতে হয় অনেক যানবাহন চালককে।
রবিবার ভোর থেকে পাম্প গুলোতে তেল বিক্রি বন্ধ করে দেয় জ্বালানি তেল ব্যবসায়ীরা। কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, লাইসেন্স জটিলতা ও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে নাটোরের ২৬টি তেল ও পেট্রল পাম্পে সকাল থেকে তেল বিক্রি বন্ধ রয়েছে।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনর রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিকে বলেন, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করে কোন ফল না পাওয়ায় পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ যৌথ ভাবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এই কর্মবিরতির ডাক দেয়।
তেল ও পেট্রল না পেয়ে বিপাকে পড়েছেন অনেক পরিবহন মালিক ও শ্রমিকরা।