চালের বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং করতে কন্ট্রোল রুম ও তিনটি কমিটি গঠন করেছে খাদ্য মন্ত্রণালয়। সাধারণ মানুষ তাদের অভিযোগ কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন। অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর– ০২-৯৫৪০০২৭ ও ০১৬৪২-৯৬৭৭২৭।
বাজারদর মনিটরিং কমিটি ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিন ঘুরে প্রতিবেদন দেবে। তারা পরিদর্শনের দিনের বাজারদর ও আগের দুদিনের বাজারদরের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করবে। মনিটরিং কমিটিগুলো প্রতিদিন তিনটি বাজার মনিটরিং করবে। কমিটিগুলোর নেতৃত্ব দেবেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আলম, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন।