একই সময়ে একই হাসপাতালে ১২ জোড়া যমজ শিশুর জন্ম

একই সময় ১২ জোড়া যমজ শিশুর জন্মের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে।

সিএনএন জানায়, চলতি সপ্তাহে মার্কিন মিসৌরি অঙ্গরাজ্যের কানাস সিটিতে সেন্ট লিউক হাসপাতালে একই সময় ১২ জোড়া যমজ শিশুর জন্ম হয়।

থ্যাংকস গিভিংসের দিনে যমজ শিশুদের নিয়েই মেতে ছিলেন হাসপাতালটির চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।

সেন্ট লিউক হাসপাতালের এক নার্স জানান, এখানে যমজ শিশুর জন্ম নেয়ার ঘটনা নতুন নয়। সবসময় এটি ঘটে থাকে। তবে একসঙ্গে ১২ জোড়া যমজ শিশুর জন্ম নেয়ার ঘটনা এটিই প্রথম।

হাসপাতালটির এক মুখপাত্র জানান, চলতি সপ্তাহে যমজ শিশুগুলো জন্ম নেয়। নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তাদের যত্ন নেয়া হচ্ছে।

সব ক'টি জোড়া সুস্থ আছে তবে কয়েকজনকে অন্যদের তুলনায় একটু বেশি সময় হাসপাতালে রাখতে হচ্ছে বলে তিনি জানান।