বলিউড তারকা আনুশকা শর্মার অসংখ্য ভক্ত রয়েছেন, যাদের একজন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা অভিনীত পছন্দের সিনেমার নাম জানালেন তিনি।
কোহলি জানান, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তার সবচেয়ে প্রিয় সিনেমা। এখানে আনুশকার চরিত্রের নাম আলিজে খান। সময় পেলেই ইউটিউবে সিনেমাটির বিভিন্ন অংশ দেখেন এই ক্রিকেটার।
তিনি বলেন, “অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর আনুশকার চরিত্রটি আমার সবচেয়ে প্রিয়। এখনো আমি এই ছবি নিয়ে তাকে বলি। সময় পেলে ইউটিউবে ওই দৃশ্য দেখি- যখন আনুশকা ক্যানসারে আক্রান্ত হয়, রণবীর তার কাছে ফিরে আসে… সেই গান আমার হৃদয়ে দাগ কেটেছে। যা কখনো মুছবে না।”
রণবীর-আনুশকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সঙ্গে অতিথি চরিত্রে ছিলেন একাধিক পরিচিত তারকা। সমালোচকদের পাশাপাশ দর্শকেরাও ছবিটি পছন্দ করেছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর একাধিক গান বিশেষ করে ‘চান্না মেরেয়া’ এখনো শোনা হয়। ২০১৭ সালের সিনেমাটি ২৩৭ কোটি রুপির বেশি আয় করেছে।