ঝালকাঠি জেলার সবচেয়ে বড় বধ্যভূমি সদরের শহীদ সরণি সড়কের সুগন্ধা নদীর খেয়াঘাট এলাকায় শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা শহরের শহীদ সরণি সড়কের সুগন্ধা নদীর খেয়াঘাট সংলগ্ন স্থানে এ নির্মাণকাজ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম।
মুক্তিযুদ্ধ চলাকালে শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর পাড়ে কমপক্ষে দশ হাজার মানুষকে হত্যা করা হয় বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে শহীদদের স্মরণে এ স্মৃতিসৌধ নির্মিত হচ্ছে।
নির্মাণকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠির বধ্যভূমি সংরক্ষণ সংগঠন হৃদয়ে একাত্তরের সাংগঠনিক উপদেষ্টা সাংবাদিক পলাশ রায় প্রমুখ।