জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ডিগ্রি পরীক্ষার সূচিতে পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হয়েছে। কোর্সের আগামী ১৮ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাসমূহ আগামী ২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

এ ছাড়া ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) আগামী ১৮ ডিসেম্বর হতে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে। এই  পরীক্ষাসমূহ আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, সবগুলো পরীক্ষাই প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে এবং পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে।

এই সংক্রান্ত বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree তে পাওয়া যাবে।