চাঁদপুর পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ কর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গুরুতর আহতরা হলেন- ফরিদগঞ্জ ভাটেরগাঁও গ্রামের হৃদয়, সদর উপজেলার গুনরাজদী এলাকার সাগর এবং শহরের বিষ্ণুদী এলাকার ফারুক। আহতরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মাইক্রোবাস স্ট্যান্ডে পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন শেষে বেশিরভাগ নেতাকর্মী সভাস্থল থেকে চলে গেলে সম্মেলনে সভাপতি প্রার্থী দেলু মৃধা ও সাধারণ সম্পাদক প্রার্থী আবু তাহের মোল্লার সমর্থকদের মধ্যে বাগ্বিত-া ও এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগ দেয়নি।