সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবালের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে মোট ১ কোটি ৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে থাকা তার হিসাবে অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি। যা তার আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে জমা করা ১ কোটি ৫৭ টাকা জমা করে বিভিন্ন প্রক্রিয়ায় তুলে নেন তিনি। এছাড়া তিনি সম্পদের স্থাবর অস্থাবর অংশে ৩৩ লাখ ৯৮ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া বিধিবহিভূ©তভাবে ৬৪ লাখ ৬৭ হাজার টাকার সম্পদ ভোগ দখলে রাখেন। যা দুদক ও মানি লন্ডারিং আইনে শািস্তযোগ্য অপরাধ। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকার এ মামলাটি করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ।