প্রয়াত নায়িকা শ্রীদেবীকে নিয়ে লেখা একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে আবেগে ভেসেছেন বনি কাপুর। তিনি কান্না শুরু করলে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দীপিকাকে কথা বলতে দেখা যায়। তিনি বলছেন, আজও শ্রীদেবীকে মনে পড়ে।
এমনকী তার কাজের অনুপ্রেরণার পেছনেও কাপুরদের অবদান অনেকটা। তার কোনও ছবি মুক্তি পেলেই এই পরিবারের পক্ষ থেকে তার কাছে শুভেচ্ছাবার্তা আসে।
দীপিকা যখন এই সব কথা বলছিলেন, তখন তার পাশে বসেছিলেন বনি কাপুর। তিনি অভিনেত্রীর কথা শুনে আবেগে ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরেন দীপিকা।
বইটি লিখেছেন সত্যার্থ নায়ক। এর মুখবন্ধ লিখেছেন কাজল। সেখানে তিনি লিখেছেন, শ্রীদেবীর সুপারস্টারডাম দেখে বড় হয়েছেন তিনি। বড় পর্দায় শ্রীদেবীর ম্যাজিক মোহিত করেছিল তাকে। অভিনয়ে তিনি যেন একটি প্রতিষ্ঠান। শ্রীদেবীই তার প্রিয় আইকন।