এসএ গেমসে ছেলেদের হ্যান্ডবল ইভেন্টে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার নেপালের পোখারায় শুরু হওয়া পুরুষ হ্যান্ডবলের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪২-৩৩ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে ভারত ২২-১৯ গোলে এগিয়ে ছিল।
এদিকে শেষ মুহূর্তে সূচি পরিবর্তন হওয়ায় এদিন মেয়েদের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।