নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির শূন্য আসনের ভর্তি সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ীÑ এ, বি, সি, ই ও এফ ইউনিটে যথাক্রমে ৩১, ১২, ১৩, ৫৮ ও ৭টি এবং ডি ইউনিটে বিজ্ঞান বিভাগে ৫৮টি, মানবিক বিভাগে ২টি (শুধু পরিসংখ্যান) ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০টি শূন্য আসন হিসেবে খালি রয়েছে। এই আসনের বিপরীতে এ ইউনিট (মেরিট ৪৮৮-৬৩০), বি ইউনিট (৩১৯-৪০১) ও সি ইউনিট (৪০৬-৪৬৫) সকাল ১০টায়; ডি ইউনিট বিজ্ঞান (৫০২-৮০২), মানবিক (১০২-২০০) ও বাণিজ্য (২০২-৪০০) বেলা ১১টায় এবং ই ইউনিট (২৫২-৭১৮) ও এফ ইউনিট (১৭৭-২০১) দুপুর ১২টায় সাক্ষাৎকারে অংশ নেবে।