ভারতের হায়দরাবাদের একটি মসজিদ সম্প্রতি আলোচনায় উঠে এসেছে। স্থাপনাটির নাম জিন মসজিদ, যা বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
হায়দরাবাদের মীর আলম লেকের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়ায় এই মসজিদের অবস্থান। নির্মিত হয় ১৬ শতকে।
মসজিদটি এতই ছোট যে এখানে একসঙ্গে ৫ জন মুসল্লির বেশি নামাজ পড়ার সুযোগ নেই। আয়তন কম হওয়ার কারণেই বিশ্বের সবচেয়ে ছোট মসজিদের স্বীকৃতি পেয়েছে। যার দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থে ৯.২ ফুট।
সমতল থেকে ৫৩০ মিটার উচ্চতার পাহাড় চূড়ায় একটি খিলানের ওপর ভর করে দাঁড়িয়ে আছে ছোট্ট মসজিদটি। মেহরানের আদলে তৈরি দুটি মিনারও রয়েছে।
গোলাকুন্ডা রাজ্যের কুতুবশাহী সুলতান আব্দুল্লাহ কুতুব শাহের আমলে ইরাক থেকে আগমন করেন সুফি মীর মাহমুদ। তার নামেই পাহাড় ও মসজিদটির নামকরণ করা হয়।
জিন মসজিদ ছাড়া্ও হায়দরাবাদে রয়েছে অনেক ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত স্থাপনা।