শিবচর কুতুবপুরে বিপদগামী মাহিন্দ্রার ধাক্কায় দ্রুতগতির মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাঁঠালবাড়ি-শরীয়তপুর সড়কের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কুতুবপুর সাহেব বাজার নামক স্থানে ৩জন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বিপদগামী মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী একজন। গুরুতর আহত আরও দু’জনকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তবে এলাকাবাসী জানান, মাহিন্দ্রা ও মোটরসাইকেল বেপরোয়াভাবে আসছিল। মোটরসাইকেল আরোহীরা ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।