দুই সহকর্মীকে হত্যা করে আত্মঘাতী মার্কিন সাবমেরিন নাবিক

যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে দুই কর্মীকে হত্যা করে নিজেই নিজের প্রাণ নিলেন এক মার্কিন নাবিক।

বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় আড়াইটায় হাওয়াইয়ের হনলুলুর কাছে মার্কিন সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে।

আত্মঘাতী হওয়ার আগে দুই সহকর্মীকে গুলি করে  হত্যা করেন ওই নাবিক। একই সময় আরও একজন গুলিবিদ্ধ হলে তিনি প্রাণে বেঁচে যান।

নিহত তিনজনই বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের অধীনে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘাতক নাবিক মার্কিন সাবমেরিন ইউএসএস কলম্বিয়ার নাবিক ছিলেন।

সংস্কার কাজের জন্য সাবমেরিনটিকে পার্ল হারবারে রাখা হয়েছিল।

কী কারণে ওই নাবিক এমন আত্মঘাতী কাণ্ড ঘটালেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে মার্কিন কর্তৃপক্ষ জানায়।