উশুতে দেশকে রুপা উপহার দিলেন মর্জিনা

উশুর নানচুয়ান নানদা অলরাউন্ড ইভেন্টে বাংলাদেশকে রুপার পদক উপহার দিয়েছেন মর্জিনা আক্তার।

বৃহস্পতিবার এসএ গেমসের পঞ্চম দিনে মর্জিনা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠেন। তবে স্বর্ণ পদকের লড়াইয়ে মর্জিনা হেরে যান নেপালের প্রতিযোগীর কাছে।

১৮.৯১ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন নেপালের নিমা ঘারতি মাগার। মর্জিনার পয়েন্ট ১৬.৩০ নিয়ে রুপা জয় করেন। এই ইভেন্টে শ্রীলঙ্কার সাঞ্জু কুমারী ১৪.৭৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পান।

ছেলেদের ৫৬ কেজি সানদায় ভারতের উচিত শর্মার কাছে হেরে রৌপ্য পান সজীব হোসেন। পুরুষ দাও শু অলরাউন্ড ইভেন্টে রাশেদ হোসেন ও উশুর তাইজি-তাইজি জিয়ান অলরাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন দীপ্তি দাস।