মানিকগঞ্জের হরিরামপুরে মালবাহী ট্রলাররের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় রনি বিশ্বাস (২৬) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা নিখোঁজ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রনির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও চালা ইউনিয়নের হাসমেলান গ্রামের কাদের বিশ^াসের ছেলে। তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মার্স্টাসের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, সকালে রনি ৮/১০ জন বন্ধুর সঙ্গে ট্রলারে করে বেড়াতে বের হয়েছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে তাদের ট্রলারটি ডুবে যায়। এসময় তার বন্ধুরা সবাই সাঁতরিয়ে পাড়ে উঠে গেলেও রনিকে খুঁজে পাওয়া যায়নি।