নিরাময় অযোগ্য অন্তিম পর্যায়ের রোগীদের জীবনের ভোগান্তি ও গল্প নিয়ে তিন দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকায়। বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবস উপলক্ষে গত ২-৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী এক্সিবিশন হলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজনের প্রথম দিন বিকেলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সভাপতি সৈয়দ সাদেক মো. আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনককান্তি বড়–য়া ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বিজ্ঞপ্তি।