নারীর মরদেহকে যৌন হেনস্তা পুলিশের, বডি ক্যামেরায় ধরা!

পুলিশ কর্মকর্তার বিকৃত যৌনাচার থেকে মুক্তি মেলেনি নারীর মৃতদেহেরও। আর পুরো ঘটনাটি ধরা পড়েছে তার নিজের পোশাকে লাগানো ক্যামেরায়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘৃণ্য এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই সময় জানায়, একটি বাসায় নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে এক সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা। আর তখনই ঘটে ঘৃণ্য এই ঘটনা।

জানা গেছে, একপর্যায়ে নিজেদের গাড়ি থেকে কোনো একটি প্রয়োজনীয় জিনিস আনতে যান এক পুলিশ সদস্য। আর সেই সুযোগে মৃতদেহের বক্ষে হাত দেন অন্যজন। বিষয়টি আড়াল করতে তাৎক্ষণিক নিজের পোশাকের সঙ্গে থাকা ক্যামেরা বন্ধ করে দেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রত্যেক পুলিশ কর্মকর্তার ইউনিফর্মে এমন ক্যামেরা লাগানো থাকে। এর মাধ্যমে তাদের কর্মকাণ্ড ও গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়।

সবকিছুই হয়তো অজানা থেকে যেত যদি ক্যামেরায় দৃশ্যের একাংশ রেকর্ড না হতো। কারণ ঘটনাচক্রে সুইচ বন্ধ করার পরেও ওই পুলিশ কর্মকর্তার পোশাকে থাকা ক্যামেরা অন্তত দুই মিনিট সচল ছিল। আর এই দুই মিনিটে গোটা দৃশ্য নীরবে ক্যামেরাবন্দি হয়েছে।

রুটিন মাফিক ক্যামেরা পরীক্ষার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর শুরু হয় বিভাগীয় তদন্ত। প্রাথমিক তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।