ফেনী মুক্ত দিবস পালিত

ফেনী মুক্ত দিবস গতকাল শুক্রবার বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে। সকালে শহরের জেল রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরজ্জামান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অপর্ণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পরে সেখানে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন হাবিব উল্লাহ বাহার ভূঞা, জেলা আওয়ামী লীগ সভাপতি আকরামুজ্জমান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌরসভার মেয়র আলাউদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব প্রমুখ।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেল রোড থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদড়্গিণ করে শহরের দোয়েল চত্বরে এসে শেষ হয়।