বিকেলে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ থেকে। সম্প্রতি নির্মিত বিশ্বের ৪৫টি দেশের  ইন্ডিপেনডেন্ট চলচ্চিত্র নিয়ে এই উৎসব আয়োজিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরী।

আয়োজকরা জানান, আজ শনিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকেল ৫টায়। ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় এ উৎসবের মূল কেন্দ্র হিসেবে থাকছেÑ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং একাডেমির সেমিনার হলসমূহ।