বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মিছিলটি বাটা সিগন্যাল মোড় থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু দেশ রূপান্তরকে জানান, আমরা গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি, আদালত যদি বৃহস্পতিবার দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেয় ছাত্রদল দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশনেত্রীকে মুক্ত করবে।
কলেজ শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদকসুমন দরজী বলেন, সরকার যদি খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা না করে তাহলে ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আন্দোলন গড়ে তুলবে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, ইব্রাহিম কার্দি, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, এমদাদুল হক রয়েল, হায়াত মাহমুদ জুয়েল, আব্দুল আহাদ ভুইয়া, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, তালহা জুবায়ের, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, রায়হান খান, সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, শোয়েবুর রহমান শোয়েব, বিপ্লব পাটোয়ারী, সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খন্দকার, হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, মো. জুয়েল, সহদপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সহ প্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহআইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, সহশিক্ষা সম্পাদক এবি সিদ্দিক সহসম্পাদক শরিফুল ইসলাম, মো. শুভসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।