বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন সাঈদ খোকনের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া ৯টি ওয়ার্ডে ৫৫৪ কোটি টাকা ব্যয়ে হাতে নেওয়া বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল শনিবার এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে মাতুয়াইল আদর্শ স্কুল মাঠ, মৃধাবাড়িতে অনুষ্ঠিত সমাবেশে সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তার সহায়তা পাওয়ার ফলেই নতুন এ ওয়ার্ডগুলোকে আধুনিকভাবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়েছে। নতুন ওয়ার্ডগুলোকে মূল ঢাকার মতো রাস্তা, নর্দমা, ফুটপাত নির্মাণ, এলইডি বাতি স্থাপনের মাধ্যমে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা আধুনিকায়নের ফলে এলাকাবাসীর জীবনযাত্রাতেও গুণগত পরিবর্তন এসেছে।’