খালেদা জিয়া রাজার হালে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর এমন হিংসাত্মক বক্তব্যের উদ্দেশ্যই ছিল খালেদা জিয়াকে জামিন না দিতে বিচার বিভাগ এবং বিএসএমএমইউ কর্তৃপক্ষকে প্রভাবিত করা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে মশাল মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরও জনগণ বিশ্বাস করে সরকারের সব নজরদারি ও হুমকি উপেক্ষা করে সর্বোচ্চ আদালত খালেদা জিয়াকে জামিন দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবে।