আর্চারির মেয়েদের দলগত ইভেন্টেও স্বর্ণ জিতল বাংলাদেশ

অনুমিতভাবেই এসএ গেমসে আর্চারি ডিসিপ্লিনের ইভেন্টগুলোতে স্বর্ণ পাচ্ছে বাংলাদেশ। ছেলেদের দলগত ইভেন্টের মেয়েদের দলগত ইভেন্টেও এসেছে সর্বোচ্চ সাফল্য।

রোববার রিকার্ভে মেয়েদের দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে স্বর্ণ জিতে বাংলাদেশের মেয়েরা। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়েন বিউটি রায়, মেহনাজ আক্তার মুনিরা ও ইতি খাতুন।

প্রথম সেট বাংলাদেশের মেয়েরা জিতে নেয় ৫১-৪৭ ব্যবধানে। দ্বিতীয় সেট জিতে যায় ৫৩-৪৮ ব্যবধানে। আর শেষ সেট বিউটি রায়-ইতি খাতুনরা জিতে নেন ৫৫-৫২ ব্যবধানে।

এর আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়েই স্বর্ণ জেতে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।