কারিনা ছোট থাকতে তাকে নিয়ে খেলতেন অক্ষয় কুমার, এমনকি তাকে কোলেও নিতেন তিনি। এই জুটির নতুন ছবি গুড নিউজের প্রচারণায় এমনটা বললেন অক্ষয়।
জি নিউজ জানায়, এই মাসের শেষের দিকে মুক্তি পাচ্ছে পরিচালক রাজ মেহতার গুড নিউজ। ফ্যামিলি কমেডি ঘরানার এই ছবিতে জুটি বেঁধেছেন কারিনা ও অক্ষয়।
ছবিটির প্রচারণায় কারিনাকে নিয়ে পুরোনো স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অক্ষয়। কারিনাও জানালেন অক্ষয়কে নিয়ে।
কারিনা বলেন, ‘অক্ষয় যখন জীবনের প্রথম শট দিচ্ছিল, তখন আমি ক্যামেরার পেছনে ছিলাম। অক্ষয়ের সঙ্গে কাজ করা আমার কাছে ঘরে ফেরার মতোই। তিনি আমার পরিবারের সদস্যের মতোই একজন, আমি তার সঙ্গে কাজ করতে ভীষণই স্বাচ্ছন্দ্যবোধ করি।’
কারিনা সম্পর্কে অক্ষয় বলেন, ‘আমি যখন কারিশমার সঙ্গে কাজ করতাম, তখন কারিনা অনেক ছোট। আমি ওকে কোলে নিয়ে খেলতাম। আর এখন সেই কারিনাই আমার হিরোইন।’
এদিকে এই মাসে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে অক্ষয়ের আরও একটি ছবি ‘বচ্চন পান্ডে’ ও কারিনা-আমিরের ‘লাল সিং চাড্ডা।’
এ নিয়ে দুই প্রযোজনা সংস্থার মধ্যে খানিকটা বিরোধ দেখা দিয়েছে। তবে পেশাদারি জায়গা থেকে লাল সিং চাড্ডার মুক্তির তারিখ পরিবর্তন করার পক্ষে মত দিয়েছেন অক্ষয়।