বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শুরু হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।। ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে গঠিত জুরি বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরসকার নিচ্ছেন বিজয়ীরা।
২০১৭ সালের আজীবন সম্মাননা পাচ্ছেন এ টি এম শামসুজ্জামান ও সুজাতা এবং ২০১৮ সালে আলমগীর ও প্রবীর মিত্র।
২০১৭ সালের সেরা অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পান শাকিব খান ও আরিফিন শুভ। শাকিব খান ‘সত্তা’ ও আরিফিন শুভ ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এই বছর ‘হালদা’ ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ২০১৮ সালের সেরা অভিনেতা হচ্ছেন যৌথভাবে ফেরদৌস ও সাইমন সাদিক। ফেরদৌস ‘পুত্র’ ও সাইমন ‘জান্নাত’ ছবির জন্য পুরস্কার পাচ্ছেন। ২০১৮ সালের ‘দেবী’র জন্য জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।
২০১৭ সালের সেরা ছবির পুরস্কার পাচ্ছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ আর ২০১৮ সালে সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’। ‘গহীন বালুচর’ ছবির জন্য ২০১৭ সালের সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন বদরুল আনাম সৌদ আর ২০১৮ সালের ‘জান্নাত’ ছবির জন্য মোস্তাফিজুর রহমান।