মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার মেয়েটির মায়ের করা মামলায় অভিযুক্ত সৎ বাবা সিএনজি চালক লোকমান হোসেনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ।

কিশোরী মা অভিযোগ করে জানান, শনিবার দিবাগত রাতে তিনি বাসায় ছিলেন না। পরদিন সকালে কিশোরীর খালার কাছ থেকে জানতে পারেন, রাতে পাশের একটি রুমে লোকমান তার সৎ মেয়েকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। পরে কিশোরীর খালা দেখে ফেলায় বিষয়টি জানাজানি হয়।

কিশোরীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ লোকমানকে আটক করে। এরপর লোকমান বিষয়টি স্বীকার করলে মামলা দায়ের করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য রবিবার দুপুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।