রেকর্ড ১৮তম সোনার দিনে আর্চারিতে দশে দশ

বিদেশের মাটিতে নিজেদের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ সোনা জেতার রেকর্ড অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পথে আর্চারির দশটি ইভেন্টে দশটি সোনা জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। নেপালের পোখারা স্টেডিয়ামে এসএ গেমসের নবম দিন আর্চারি থেকে দশম সোনা জেতেন রোমান সানা।

দিনের শুরুতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন সোমা বিশ্বাস। পুরুষদের একই ইভেন্টে মোহাম্মদ সোহেল।

এরপর নারী এবং পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জেতেন ইতি বিশ্বাস-রোমান সানা।

রোমান ফাইনালে ভুটানি প্রতিযোগীকে হারানোর সঙ্গে সঙ্গে এক আসরে সর্বোচ্চ স্বর্ণের রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ। ২০১০ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসর থেকে সর্বোচ্চ ১৮টি স্বর্ণ পদক জয় করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বিদেশের মাটিতে এক আসরে এর আগে এত সোন জিততে পারেনি বাংলাদেশ। ঘরের বাইরে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে। সেবার এসেছিল ৭টি সোনা।