বিশ্বে এখন মেধার চাহিদা অনেক বেশি : শাহরিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিশ্বে এখন মেধার চাহিদা অতীতের চেয়ে অনেক বেশি। মেধা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। মেধা শুধু সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। আড়াইহাজারে জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে। জাপানের সঙ্গে আমাদের সুসম্পর্কের কারণে জাপান বাংলাদেশ থেকে শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার নেবে।

গতকাল সোমবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজে নবনির্বাচিত ছাত্র সংসদের অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপানের শিল্প যখন জাপানের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাঠিয়েছেন আড়াইহাজারের মাটিতে। কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া প্রমুখ। মন্ত্রীকে ছাত্র সংসদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।